ছিনতাই করা বাইক নিয়ে পুনরায় ডাকাতির চেষ্টা, শেরপুরে গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া মোটরসাইকেল ব্যবহার করে পুনরায় ডাকাতির চেষ্টার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুমড়ে-মুচড়ে যাওয়া অবস্থায় আগের দিন ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মোকছেদুর রহমান মাহিন (২০)। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী বগুড়া শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে শেরপুর উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় পৌঁছালে তিনজনের একটি ছিনতাইকারী দল দেশীয় অস্ত্রের মুখে তাঁর গতিরোধ করে। পরে তাঁর ব্যবহৃত ‘বাজাজ ডিসকভার ১২৫ সিসি’ মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পরদিন বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভারের কাছে কয়েকজন ব্যক্তি ওই ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে একটি ঢাকাগামী ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে যায় এবং স্থানীয়রা মাহিনকে ধরে ফেলেন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন বুধবার রাতের ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁর দেওয়া তথ্যমতে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আগের দিন ছিনতাই হওয়া বাইক হিসেবে শনাক্ত করে পুলিশ তা জব্দ করে।
এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে আন্ডারপাস যেন ময়লার ভাগাড় ও অবৈধ বাজার

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক নেতা ইসাহাক আলীর মৃত্যু

শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুরে খেরুয়া মসজিদের সড়কে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার

শেরপুরে পানির স্রোতে বিলীন ১০ বিঘা জমি

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া সয়াবিন তেল শেরপুর থেকে উদ্ধার

