স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

বগুড়ার শেরপুর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে স্থায়ী সাবরেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের কলম বিরতি শুরু করেছেন দলিল লেখকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে সাবরেজিস্ট্রি অফিসের সামনে আয়োজিত এই মানববন্ধনে প্রায় শতাধিক দলিল লেখক অংশগ্রহণ করেন। পরে তাঁরা জেলা সাবরেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ প্রায় এক বছর ধরে শেরপুর অফিসে কোনো স্থায়ী সাবরেজিস্ট্রার নেই। বর্তমানে পার্শ্ববর্তী ধুনট উপজেলার সাবরেজিস্ট্রার সপ্তাহে মাত্র দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এর ফলে যেখানে আগে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২৫টি জমি নিবন্ধন হতো, এখন সেখানে নিবন্ধনের সংখ্যা অনেক কমে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা।
দলিল লেখক জামাল উদ্দিন বলেন, “স্থায়ী কর্মকর্তা না থাকায় পুরো প্রশাসনিক ও নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দলিলদাতা-গ্রহীতা, আইনজীবী ও আমরা দলিল লেখকেরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।”
আরেক দলিল লেখক শহিদুর রহমান বলেন, “এই অফিসে ১৯৪ জন দলিল লেখক রয়েছেন। কাজের গতি কমে যাওয়ায় অনেকেই এখন আর্থিক সংকটে পড়েছেন। স্থায়ী সাবরেজিস্ট্রার নিয়োগ এখন সময়ের দাবি।”
শেরপুর সাবরেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, স্থায়ী কর্মকর্তার অভাবে বিপুল পরিমাণ দলিলের জট তৈরি হয়েছে। সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘবে দ্রুত স্থায়ী পদায়নের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন দলিল লেখকেরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ পালিত

শেরপুরে পাখির বাসা ও ছানা নষ্টের মামলায় আজাহার গ্রেপ্তার

