শেরপুর ডিজে হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল ওয়াহেদের ইন্তেকাল

বগুড়ার শেরপুর ডি জে মডেল হাইস্কুলের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ (৭৫) আর নেই। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম আব্দুল ওয়াহেদ শেরপুর শহরের খন্দকারপাড়ার বাসিন্দা এবং শেরপুর ডি জে হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম নজির উদ্দিন আহমেদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) দুপুরে শেরপুর আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শিক্ষকতা জীবনে অত্যন্ত জনপ্রিয় এই ব্যক্তিত্ব প্রায় ১৫ বছর আগে শেরপুর ডি জে হাইস্কুলে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে তিনি বগুড়া পৌর উচ্চবিদ্যালয়ের (বাংলা স্কুল) সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি বগুড়ার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থেকে অবসরে যান।
তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমাজ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রার স্বপ্নপূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত

১৭ কোটির উন্নয়ন প্রকল্প যেন মরণফাঁদ! শেরপুরে চার মাস ধরে খোঁড়া সড়কে চরম দুর্ভোগ

শেরপুরে জয়লাজুয়ান ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারীকে বিদায় সংবর্ধনা

পাখি হত্যার দায়ে শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

শেরপুরে গাছ কাটায় ধ্বংস হলো কয়েকশ পাখির ছানা ও ডিম

শেরপুরে চৈতি ও প্রান্ত দধি ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

শেরপুরে কাদের সুফিয়া অটিস্টিক বিদ্যালয়ে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

শেরপুরে ছাত্রদল নেতার বক্তব্যের প্রতিবাদে যুবদল সমর্থকের সংবাদ সম্মেলন

