গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, কেবল ভোট দিলেই মানুষের সব অধিকার নিশ্চিত হয় না, বরং গণতন্ত্রকে সুসংহত করতে নিজেদের ভুল-ত্রুটি ও ব্যর্থতার আত্মসমালোচনা করাও সমান জরুরি। বুধবার বিকেলে শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা ও কন্যাদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জিএম সিরাজ আরও বলেন, গত ৫৫ বছরে অনেক দল ক্ষমতায় এলেও সাধারণ মানুষের প্রকৃত অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু স্থানীয় পর্যায়ে কেউ যদি অনিয়ম ও অনৈতিক কাজে লিপ্ত হয় তবে আমাদের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। ভালো কাজকে গ্রহণ করে মন্দকে বর্জন করার আহ্বান জানান তিনি। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে পালিয়ে থাকার চেয়ে দেশে সাধারণ জীবনযাপন অনেক সম্মানের।
পরিবহন শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রসঙ্গে এমপি বলেন, গত ছয় বছরে শ্রমিকদের যে বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব না দেওয়া পর্যন্ত পূর্ববর্তী নেতাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। এছাড়া শ্রমিকদের নির্বাচনে শুধু পেশাদার চালকদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সংগঠনের আহ্বায়ক ও সাবেক মেয়র জানে আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বিএনপি নেতা আসীফ সিরাজ রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান হারেজ প্রমুখ। অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে কল্যাণ তহবিলের অনুদান তুলে দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জেনারেটরের জ্বালানি সংকটে শেরপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

