শেরপুরে প্রশাসনের হস্তক্ষেপে ৬ মাস পর খুলল প্রাথমিক বিদ্যালয়ের পথ

বগুড়ার শেরপুরে যাতায়াতের পথ নিয়ে দীর্ঘ ছয় মাসের বিরোধ মিটেছে ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পাশের একটি মাদ্রাসার সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের জেরে বিদ্যালয়ের সামনের পথটি দেয়াল তুলে বন্ধ ও সংকুচিত করে রাখা হয়েছিল। অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেখানে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, ভাটরা ইয়াছন্নেছা এবতেদায়ী মাদ্রাসার সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের পথটি দেয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছিল। এতে গত ছয় মাস ধরে শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের চলাচলের সমস্যাটি গুরুত্বের সঙ্গে দেখে ইউএনও দ্রুত বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ দেন। তাঁর নির্দেশের পরদিনই বিদ্যালয়ের জন্য যাতায়াতের পথ তৈরি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস জানান, দেয়াল তোলার কারণে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা অনেক কষ্টে বিদ্যালয়ে আসা-যাওয়া করত। এখন নতুন রাস্তা হওয়ায় সেই সমস্যার সমাধান হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। সহকারী শিক্ষক শামসুদ্দিন ফিজার বলেন, যাতায়াতের সমস্যার সমাধান হয়েছে, এখন নিরাপত্তার জন্য বিদ্যালয়ের প্রধান ফটকটি নির্মাণ করা জরুরি।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো বাধা না থাকে, সেই চিন্তা থেকেই দ্রুত সমস্যাটি সমাধান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রশাসন সবসময় সজাগ থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে স্কুলছাত্র জামিল হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

শেরপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় হেলপারসহ নিহত ২

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

শেরপুরে ৫ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বিস্ফোরক মামলায় শেরপুরে আ’লীগ-কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

