শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

বগুড়ার শেরপুর উপজেলায় চলমান রোপা আমন আবাদ ও কৃষি ফসলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে কৃষি বিভাগের একটি প্রতিনিধি দল। বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি মাঠ ও সার বিক্রয়কেন্দ্রের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে আধুনিক পদ্ধতিতে ধান চাষের বিভিন্ন কৌশল স্বরূপ সারিবদ্ধভাবে চারা রোপণ, লগো পদ্ধতি এবং পার্চিংসহ কৃষি প্রযুক্তির ব্যবহার সরাসরি পর্যবেক্ষণ করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা উপজেলার গাড়িদহ, মির্জাপুর, ভবানীপুর ও সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ধানের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ রোধে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হয়।
মাঠ পরিদর্শনের পাশাপাশি প্রতিনিধি দলটি গাড়িদহ ও সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে। ডিলারদের কাছ থেকে সার সরবরাহ ও কৃষকদের মাঝে বিক্রির বর্তমান পরিস্থিতি সম্পর্কে এ সময় খোঁজ নেওয়া হয়।
পরিদর্শন শেষে মাঠের বর্তমান অবস্থা ও রোপা আমন আবাদের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কৃষকদের নিয়মিত সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রুবেল আমিনসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ পালিত


