শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টায় শহরের হামছায়াপুরস্থ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি রুকনদের সাংগঠনিক দায়িত্বশীলতা ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য শেষে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।

সম্মেলনে শেরপুর উপজেলার ছয় শতাধিক রুকন (সদস্য) অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অধিবেশনে সদস্যদের সাংগঠনিক কর্মতৎপরতা পর্যালোচনা, কাজের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ নাজমুল হক ও মোঃ রেজাউল করিম বাবলু, সহকারী সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম ও শাহীন আলম, অফিস সম্পাদক অধ্যক্ষ শেখ আঃ মান্নান ও বজলুর রহমান, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আঃ ছাত্তার, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং প্রচার ও মানব সম্পদ সেক্রেটারি মোঃ ইফতেখার আলম প্রমুখ। এছাড়াও উপজেলা কর্মপরিষদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি

