জেনারেটরের জ্বালানি সংকটে শেরপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর থাকলেও জ্বালানি তেলের অভাবে লোডশেডিংয়ের সময় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের ওয়ার্ডগুলোতে পাখা বন্ধ হয়ে যাওয়ায় গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা।
গতকাল ৫০ শয্যার এই হাসপাতালে গিয়ে দেখা যায়, ধারণক্ষমতার চেয়ে বেশি অর্থাৎ ৫৬ জন রোগী ভর্তি রয়েছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল জুড়ে শুরু হয় গরমের যন্ত্রণা। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া গোপালপুর গ্রামের আবদুস সামাদের পাশে বসেছিলেন তার স্ত্রী চম্পা বেগম। তিনি জানান, বিদ্যুৎ গেলে দীর্ঘ সময় অপেক্ষার কারণে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। একই যন্ত্রণার কথা জানান নারী ওয়ার্ডে ভর্তি থাকা লতা রানী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে আইপিএস এবং অপারেশন থিয়েটারের (ওটি) জন্য জেনারেটরের ব্যবস্থা থাকলেও ওয়ার্ডের পাখা চালানোর বিকল্প কোনো ব্যবস্থা নেই। বিদ্যুৎ না থাকলে ওয়ার্ডে শুধু এনার্জি বাল্ব জ্বলে, কিন্তু পাখা না চলায় অসহ্য গরমে রোগীদের দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়।

এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম জানান, জেনারেটর থাকলেও তা চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি কেনার কোনো সরকারি বরাদ্দ নেই। ফলে ওয়ার্ডের পাখাগুলো চালানো সম্ভব হচ্ছে না। জ্বালানি বরাদ্দের ব্যবস্থা করা গেলে এই ভোগান্তি দূর করা সম্ভব হতো বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

