শেরপুরে জাতীয় কবির স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন

জাতীয় সংগীত পরিবেশনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় আলোচকরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কালজয়ী সাহিত্য ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং বীর মুক্তিযোদ্ধা মনজুর উল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা নজরুলের গান, নৃত্য এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবানীপুরে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ শুরু

শেরপুরে আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন করলেন মির্জা ফখরুল

শেরপুরে উল্টো রথযাত্রা সম্পন্ন

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে হট্টগোলে নিবন্ধন বন্ধ

শেরপুরে ১৫শ' পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

শেরপুরে উল্টো পথের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

