অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

বগুড়ার শেরপুরে সারের অবৈধ মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার মির্জাপুর বাজার ও চক পাথালিয়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভুয়া বিক্রয় রশিদ তৈরি, সারের অতিরিক্ত মূল্য রাখা, অনুমোদনহীনভাবে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদের অপরাধে মির্জাপুর বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং চক পাথালিয়া এলাকার দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রুবেল আমিনসহ জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে সারের বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জেনারেটরের জ্বালানি সংকটে শেরপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

