শেরপুরে স্কুলছাত্র জামিল হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

বগুড়ার শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারানো স্কুলছাত্র জামিল শেখ (১৬) হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পর আত্মগোপনে থাকা শাকিল ওই এলাকা দিয়ে ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।
নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। ওই সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যায় জামিল শেখ। তখন প্রতিপক্ষের শাকিল ও তাঁর সহযোগীরা জামিলের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর করে। এতে জামিল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতেই তিনজনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, “প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

শেরপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় হেলপারসহ নিহত ২

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

শেরপুরে ৫ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বিস্ফোরক মামলায় শেরপুরে আ’লীগ-কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

