শেরপুরে আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত লেকার কারখানায় চরম স্বাস্থ্যঝুঁকি

বগুড়ার শেরপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে দ্রুত বিকাশ ঘটছে লেকার ফার্নিচার শিল্পের। স্থানীয় বেকারত্ব দূরীকরণ ও গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করে এটি অন্যতম উদীয়মান শিল্প খাত হিসেবে আত্মপ্রকাশ করলেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে এসব কারখানা গড়ে ওঠায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা।
অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া, দিঘীরপাড়, গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া ও বনমরিচা, মহিপুর কলোনী এবং শাহবন্দেগী ইউনিয়নের পার্ক ও কানাইকান্দর হাইস্কুল রোডসহ তৎসংলগ্ন এলাকায় এ শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। এই অঞ্চলগুলোতে বর্তমানে প্রায় ১০০ থেকে ১২০টি ছোট-বড় লেকার ফার্নিচার কারখানা গড়ে উঠেছে।
এসব কারখানায় মূলত এমডিএস ও সিএসি রাসায়নিক উপাদান ভিত্তিক আধুনিক ফার্নিচার প্রস্তুত করা হচ্ছে। কাঠ প্রসেসিং থেকে শুরু করে স্প্রে ফিনিশিং পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়ায় প্রতিদিন যুক্ত থাকেন শত শত শ্রমিক।

লেকার ফার্নিচার মালিক সমিতির সভাপতি আলিম জানান, বর্তমানে প্রতিটি কারখানায় গড়ে ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করছেন। এখানকার তৈরি ফার্নিচার স্থানীয় চাহিদা মিটিয়ে এখন দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে এই শিল্প বড় ভূমিকা রাখছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা এসব কারখানায় ন্যূনতম পরিবেশগত ছাড়পত্র কিংবা ফায়ার সেফটি ব্যবস্থা নেই। অধিকাংশ কারখানায় আধুনিক কেমিক্যাল ফিল্টার বা ডাস্ট-ফ্রি স্প্রে বুথ না থাকায় স্প্রে করার সময় বিষাক্ত থিনার, কেমিক্যালের তীব্র গন্ধ এবং কাঠের সূক্ষ্ম গুঁড়া বাতাসে ছড়িয়ে পড়ছে। ফলে পার্শ্ববর্তী বাসাবাড়ির শিশু ও বয়োবৃদ্ধরা প্রতিনিয়ত শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জি এবং ফুসফুসের নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
একই সাথে চরম সুরক্ষাহীনতায় কাজ করছেন শ্রমিকরা। সেফটি মাস্ক বা প্রটেক্টিভ গিয়ার ছাড়াই খোলা পরিবেশে রাসায়নিক নিয়ে কাজ করায় তারা দীর্ঘমেয়াদী চর্মরোগ ও চোখের সমস্যায় ভুগছেন। এছাড়া আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ দাহ্য রাসায়নিকের দোকান ও গোডাউন গড়ে ওঠায় অগ্নিকাণ্ডের বড় ধরণের ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, "অনুমোদনহীন ও অপরিকল্পিত কেমিক্যাল ব্যবহার এবং পরিবেশ দূষণের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত সরেজমিনে মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"রাখছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবানীপুরে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ শুরু

শেরপুরে জাতীয় কবির স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন

শেরপুরে আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন করলেন মির্জা ফখরুল

শেরপুরে উল্টো রথযাত্রা সম্পন্ন

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে হট্টগোলে নিবন্ধন বন্ধ

শেরপুরে ১৫শ' পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

শেরপুরে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন

