শেরপুরে আন্ডারপাস যেন ময়লার ভাগাড় ও অবৈধ বাজার

বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার তিনটি আন্ডারপাস সেতুর নিচে অবৈধ দখল, অনিয়ন্ত্রিত পার্কিং ও উল্টো পথে যান চলাচলের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনদুর্ভোগ। বিশেষ করে ছোনকা ও গাড়িদহ আন্ডারপাস এলাকায় অব্যবস্থাপনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সরেজমিনে এলাকাগুলো ঘুরে দেখা যায়, ছোনকা আন্ডারপাস সেতুর নিচে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। কোম্পানির ট্রাকগুলো নিয়ম অমান্য করে প্রায়ই উল্টো পথে যাতায়াত করছে। এর ফলে প্রধান মহাসড়কে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
মির্জাপুর আন্ডারপাস এলাকায় স্থায়ী কোনো অবৈধ স্থাপনা দেখা না গেলেও পণ্যবোঝাই ট্রাকগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকার কারণে মাঝেমধ্যেই যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
সবচেয়ে নাজুক অবস্থা দেখা গেছে গাড়িদহ আন্ডারপাস এলাকায়। সেখানে সেতুর দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাইক্রোবাস পার্কিং করে রাখা হয়েছে। এমনকি আন্ডারপাসের নিচেই গড়ে উঠেছে সেলুন ও মাংস-সবজির দোকান। এছাড়া ময়লা-আবর্জনা ফেলে স্থানটি ডাস্টবিনে পরিণত করা হয়েছে। পচা আবর্জনার দুর্গন্ধে পথচারী ও যাত্রীদের নাভিশ্বাস উঠলেও এটি পরিষ্কারের কোনো উদ্যোগ নেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের গুরুত্বপূর্ণ এসব পয়েন্টে আন্ডারপাসগুলো যাতায়াতের সুবিধার জন্য তৈরি করা হলেও এখন তা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রভাবশালী মহলের প্রশ্রয়েই এসব অবৈধ কর্মকাণ্ড চলছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী বলেন, “ছোনকা আন্ডারপাসের নিচে থাকা অবৈধ দোকানগুলো আমি নিজে দাঁড়িয়ে থেকে সরিয়ে দিয়েছি। উল্টো পথে যানবাহন চলাচল বন্ধে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। গাড়িদহ আন্ডারপাসের নিচের বাজার ও অবৈধ স্থাপনাগুলোও দ্রুত উচ্ছেদ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক নেতা ইসাহাক আলীর মৃত্যু

শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুরে খেরুয়া মসজিদের সড়কে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার

শেরপুরে পানির স্রোতে বিলীন ১০ বিঘা জমি

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া সয়াবিন তেল শেরপুর থেকে উদ্ধার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

