শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হলেও গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে। তিনি সর্বোচ্চ পররাষ্ট্রনীতি ও সাহসিকতার সাথে রাষ্ট্র পরিচালনা করছেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক মেয়র জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, শফিকুল আলম তোতা, হাসানুল মারুফ শিমুল, আব্দুল মমিন, মামুনুর রশিদ আপেল, আশরাফুদ্দৌলা মামুন, আইয়ুব আলী, শাহাবুল করিম ও শাহ কাওসার আলী কলিন্সসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জেনারেটরের জ্বালানি সংকটে শেরপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

