শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে সনদবিহীন চিকিৎসা ও অবৈধ অস্ত্রোপচারের দায়ে সুনীল কুমার বিশ্বাস (৫০) নামের এক কথিত ভুয়া ডাক্তারকে সাত দিনের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা সার্টিফিকেট ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি নিয়মিত ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রিপশন করা এবং অবৈধভাবে অস্ত্রোপচার করে আসছিলেন।
অভিযান চলাকালীন তার চেম্বারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এমন অপচিকিৎসা ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে রাতেই পুলিশি পাহারায় থানাহাজতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

