শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় জাহিদ হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার পালাসন এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদ ওই গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার সরাসরি কোনো রাজনৈতিক পদবি নেই।
পুলিশ ও মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল ছিল। অভিযোগ রয়েছে, ওই মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। তখন সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে দলটির প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।
এরপর, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে থানায় একটি মামলা করেন। জাহিদ হাসান ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামী।

শেরপুর থানার এসআই জাহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্তে জাহিদ হাসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।” মামলার অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

