শেরপুরে বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় মো. জামাল উদ্দিন (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে শেরপুর শহরের খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় বিএনপি নেতাকর্মীদের মারধর করার পাশাপাশি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়।
এই ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেছিলেন। গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে স্কুলছাত্র জামিল হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

শেরপুরে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

শেরপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় হেলপারসহ নিহত ২

বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা মালেক

শেরপুরে ৫ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

বিস্ফোরক মামলায় শেরপুরে আ’লীগ-কৃষক লীগের ৩ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

