শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

বগুড়ার শেরপুরে একই রাতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খাগা এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যালয় ও মন্দির কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, চোরেরা বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি বৈদ্যুতিক ফ্যান ও ‘সততা স্টোর’-এর নগদ টাকা নিয়ে গেছে। এছাড়া তারা আলমারি ভেঙে প্রয়োজনীয় ফাইলপত্র তছনছ করেছে। একই রাতে চোরেরা স্থানীয় আশ্রম মন্দিরে হানা দিয়ে দানবাক্সের টাকা, কাঁসার থালা-বাসন ও পূজার বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নৈশপ্রহরী না থাকায় রাতের বেলা বিদ্যালয়টি অরক্ষিত থাকে, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। দ্রুত নিরাপত্তা জোরদার ও নৈশপ্রহরী নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মুন্নাফ হোসেন জানান, এলাকায় মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা জোগাড় করতেই তারা এ ধরনের চুরির সঙ্গে জড়িয়ে পড়ছে। তিনি এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, চুরির বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জেনারেটরের জ্বালানি সংকটে শেরপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

