শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পরমেশ্বর মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা বের করা হয়। মন্দিরের উত্তর দিক থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ধর্মীয় এই উৎসবের আয়োজনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন।

শোভাযাত্রায় অংশ নেন জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুন্ডু, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী, করুণা রাণী ঘোষ, বিএনপি নেতা অশোক কুন্ডু এবং পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক বাঁধন কর্মকার কৃষ্ণ, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জয় কিশোর মুন্সি ও সদস্য সচিব জনি দত্তসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন স্তরের ভক্তবৃন্দ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর উপজেলা ও শহর শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচির পালিত হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

