শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উৎসব যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শেরপুর কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক জয় কিশোর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ধর্মীয় এই উৎসব সফল ও উৎসবমুখর করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু অশোক কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর উপজেলা শাখার সদস্য সচিব জনি দত্ত, যুগ্ম আহ্বায়ক সৌরভ বসাক, শহর শাখার সদস্য সচিব কৌশিক কুন্ডু, যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস রাহুল ও তীর্থ সাহা।

প্রস্তুতি সভায় পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর উপজেলা শাখা, শহর শাখা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানমালা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

