শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শেরপুরে কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গাড়িদহ মাগুরগাড়ি এলাকায় কারখানার সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ, নিজাম উদ্দিন।
বক্তারা জানান, কারখানার ভারী যানবাহনগুলো প্রধান সড়কের ওপর এলোমেলোভাবে পার্কিং করে রাখায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া কারখানা থেকে সড়কে পানি গড়িয়ে পড়ে পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলে শিক্ষার্থী, পথচারী ও বিশেষ করে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
এ বিষয়ে কোয়ালিটি ফিড লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর ফারুক জানান, তাদের নিজস্ব পার্কিং নির্মাণের কাজ চলছে। বর্তমানে ভুট্টা সংগ্রহের মৌসুম হওয়ায় গাড়ির চাপ বেড়েছে। তবে দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

