শেরপুরে মজুমদার ফুডসের দূষণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলায় মজুমদার ফুড প্রোডাক্টসের বয়লারের ছাই ও দূষিত পানির কারণে জনস্বাস্থ্য এবং কৃষির ব্যাপক ক্ষতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছোনকা উত্তর পাশে কারখানার সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে এলাকার কয়েকশ ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মজুমদার ফুড প্রোডাক্টসের বয়লারের ছাই লোকালয়ে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের চোখের ক্ষতি হচ্ছে এবং গবাদিপশু পালন কঠিন হয়ে পড়েছে। এছাড়া কারখানার দূষিত পানি কৃষিজমিতে প্রবেশের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে বলেও তারা দাবি করেন।
ভুক্তভোগী হাসান আলী, শাহাদাত হোসেন ও হায়দার আলী বলেন, “কারখানার ছাই বাতাসে উড়ে এসে চোখে ঢোকায় আমাদের চিকিৎসা নিতে হচ্ছে। দূষিত পানির গন্ধে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।”
স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবির মিঠু জানান, এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।
তবে অভিযোগ অস্বীকার করে মজুমদার ফুড প্রোডাক্টসের ইঞ্জিনিয়ার খালিদ জানান, কারখানার বর্জ্য পানি পাইপলাইনের মাধ্যমে নির্ধারিত ফুলজোড় নদীতে নিষ্কাশন করা হয়। এছাড়া ছাই নিয়ন্ত্রণে আধুনিক ‘অ্যাশ চেম্বার’ ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, উত্তর দিকে পানি যাওয়ার কোনো সুযোগ নেই, তবুও সুনির্দিষ্ট অভিযোগ পেলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে কোম্পানি।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটি তদন্ত দল ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া জেলা আদিবাসী যুব পরিষদের কমিটি গঠন, ডলি সভাপতি, লক্ষ্মী সম্পাদক

১৬ দিনেও নিখোঁজ আরডিএ স্কুলছাত্রী রাফার সন্ধান মেলেনি

ছিনতাই করা বাইক নিয়ে পুনরায় ডাকাতির চেষ্টা, শেরপুরে গ্রেপ্তার ১

শেরপুরে আন্ডারপাস যেন ময়লার ভাগাড় ও অবৈধ বাজার

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক নেতা ইসাহাক আলীর মৃত্যু

শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুরে খেরুয়া মসজিদের সড়কে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার

