শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে অচল ট্রাক মেরামতের সময় চাপা পড়ে দুই মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর এলাকার মামুনুর রশিদ (২০) ও নন্দীগ্রাম উপজেলার বাসো এলাকার আবু হানজালা (২৬)। তারা পেশায় ট্রাক মেরামতের মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাঠের ডুম বোঝাই একটি ট্রাক মহিপুর এলাকায় অচল হয়ে পড়লে ওই দুই মিস্ত্রি সেখানে মেরামত করতে যান। মহাসড়কের পাশে ট্রাকটি মেরামতের সময় হঠাৎ সেটি একপাশে হেলে পড়লে চালকসহ তিনজনই ট্রাকের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে দুই মিস্ত্রির মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার ভোরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জেনারেটরের জ্বালানি সংকটে শেরপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

