শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়ার শেরপুরে বৈবাহিক কলহ ও স্ত্রীর তালাক দেওয়ার জেরে বিষপানে তামিম (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তামিম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয় এবং একপর্যায়ে স্ত্রী তামিমকে তালাক দেন। এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

গত ২৬ আগস্ট রাতে নিজ বাড়িতে বিষাক্ত কীটনাশক পান করেন তামিম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জেনারেটরের জ্বালানি সংকটে শেরপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

