শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় বিদ্যালয়ের উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মো. মোজাফফর আলী বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, জাতীয়করণ প্রক্রিয়া, ভোকেশনাল কেন্দ্র পুনরায় চালু এবং নতুন ভবন নির্মাণ সংক্রান্ত সামগ্রিক বিষয়াবলি তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য সুবাস চন্দ্র, শিক্ষক প্রতিনিধি ডলি চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক কৃষ্ণা রানী, সাবিনা সুলতানা, রোজিনা খাতুন, সাহেব আলী, শিমূল হাসান, বায়োজিদ রাসেল, মোশাররফ হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মনিন।
সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত হামদ-নাত এবং ৫ই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

