টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

বগুড়ার শেরপুরে পৌরসভার নামে কথিত টোল আদায়ের সময় চলন্ত সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করায় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, দুর্ঘটনার প্রতিবাদ করায় টোল আদায়কারীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন, এতে এক যুবকের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিপুর এলাকায় কয়েকজন ব্যক্তি টোল আদায়ের জন্য একটি সিএনজি অটোরিকশাকে হঠাৎ থামানোর চেষ্টা করেন। এসময় পেছন থেকে আসা আরেকটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে দুই গাড়িতে থাকা যাত্রীরা আহত হন।

আহত সোহেল রানার অভিযোগ, টোল আদায়ের নামে এভাবে ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ি থামানোর প্রতিবাদ করলে আদায়কারীরা তাদের ওপর চড়াও হন এবং একপর্যায়ে ইটপাটকেল ছোঁড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়দের মতে, সড়কের ওপর এভাবে যানবাহন থামিয়ে টোল আদায়ের ফলে চালক ও যাত্রীদের মধ্যে নিয়মিত দুর্ঘটনা ও আতঙ্ক বিরাজ করছে।
এদিকে ঘটনার পর সাংবাদিকদের দেখে অভিযুক্ত টোল আদায়কারীরা দ্রুত সটকে পড়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জেনারেটরের জ্বালানি সংকটে শেরপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

