শেরপুরে লাইসেন্সবিহীন দুই করাতকলকে জরিমানা ও কাঠ জব্দ

বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মহাসড়কের জায়গা দখল ও লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কের ওপর অবৈধভাবে রাখা বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় মো. বাবলা এবং সত্য ঘোষ কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মহাসড়কের ওপর কাঠ রেখে চলাচলে বিঘ্ন ঘটানোয় একটি করাতকল ও একটি জ্বালানি কাঠের দোকান থেকে কাঠ জব্দ করে কর্তৃপক্ষ। একই সাথে সড়কের ওপর থাকা অবশিষ্ট কাঠ আগামী দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, পৌরসভার প্রকৌশলী এম এ শফিকুল ইসলাম এবং শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু বলেন, “মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

শেরপুরে বন্ধ এতিমখানায় ৪ লাখ টাকার অনুদান উত্তোলনের অভিযোগ

শেরপুরে পে-অর্ডার জালিয়াতির অভিযোগ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে

শেরপুরে জরাজীর্ণ ভবন ও জনবল সংকটে স্থবির হয়ে পড়েছে তৃণমূলের স্বাস্থ্যসেবা

শেরপুরের ভবানীপুরে ৩টি গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ

শেরপুরে ছোনকা উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতিকে ফুলেল সংবর্ধনা

শেরপুরে আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত লেকার কারখানায় চরম স্বাস্থ্যঝুঁকি

ভবানীপুরে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ শুরু

শেরপুরে জাতীয় কবির স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন

