বগুড়ায় পারিবারিক বিরোধে মারামারির সময় ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির সময় ননদের ধাক্কায় এক ভাবীর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নর জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম (৬৮) ওই এলাকার বাসিন্দা এবং বাবু সরকারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের শেফালী বেগমর পরিবারের সঙ্গে ননদ জোলেখা বেগম এবং তার স্বামী বেলাল হোসেন–এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও ঝগড়া হতো।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন মোমেনা বেগম। অভিযোগ রয়েছে, সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের ধাক্কায় তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ বিষয়ে শাহীনুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি), শিবগঞ্জ থানা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

