বগুড়া সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সরকারি সফরে আগামী রোববার (৮ মার্চ) বগুড়ায় আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার এই সফরকে ঘিরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (৪ মার্চ) প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে সফরের বিষয়টি জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, সফরকালে তিনি বগুড়া জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সূত্র জানিয়েছে, সফরের প্রধান অংশ থাকবে তার নিজ নির্বাচনী এলাকা বগুড়া–২ (শিবগঞ্জ)। সেখানে দিনব্যাপী কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং চলমান কাজের অগ্রগতি পরিদর্শনের কথা রয়েছে। একই সঙ্গে জেলা সদরে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রেস সচিব আতিকুর রহমান জানান, দায়িত্ব নেওয়ার পর এটি তার উল্লেখযোগ্য রাজনৈতিক ও সরকারি সফরগুলোর একটি। সফরের সময় তিনি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখবেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি জেলার কয়েকটি রাষ্ট্রীয় কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মীর শাহে আলম তার নির্বাচনী এলাকায় বেশ কিছু উন্নয়ন উদ্যোগ হাতে নিয়েছেন। এসব কাজের অগ্রগতি দেখতে এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করতেই মূলত এই সফরের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে প্রতিমন্ত্রীর আগমনকে সামনে রেখে শিবগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

