বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, পলাতক স্বামী

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নিহতের শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিল্পী বেগম (৩২) শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মিন্টু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, মিন্টু মিয়া কোনো কাজকর্ম করতেন না। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারধরের ঘটনা ঘটতো। পারিবারিক কলহের জেরেই মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে মিন্টু মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক মিন্টু মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

