বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে এক কেএনএফ সন্ত্রাসীর মৃত্যু

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একজন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ মে) রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্ল্যেখিত এলাকায় অভিযান পরিচালানা করে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহার করা বাঙ্কার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও ৩টি একে-২২ রাইফেল, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১টি শটগান, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ৩টি জুম্মল্যান্ডের পতাকা, ১টি ড্রোন ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত বৃস্পতিবার (০২ এপ্রিল) রুমা উপজেলার একটি সোনালী ব্যাংকে ডাকাতি করে প্রচুর অর্থ লুট করে একদল অস্ত্রধারী। পুলিশের ১০টি ও আনসার সদস্যের ৪টি অস্ত্রও লুট করে নিয়ে পালিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার মো: নেজাম উদ্দিনকে। তবে ২দিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়।

রুমার ঘটনার ১৭ ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের ২টি শাখা থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা লুট করে অস্ত্রধারীরা। ২টি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট -কেএনএফ’ জড়িত রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরপর থেকে লুট হওয়া অস্ত্র-অর্থ উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুমা ও থানচিত উপজেলায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের মোট ৭৮ জনকে আটক করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

