মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী সড়কে বাসের ধাক্কায় ১ যুবক নিহত

মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী সড়কে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় ১ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী সড়কের তেরাইল নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মো: মোকাররম (৪০) কুস্টিয়া জেলার খোকসা এলাকার এবং আহত মো: মোতালেব হোসেন (৪২) রাজশাহীর বাঘা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে দ্রুতগতিতে আসা কুষ্টিয়াগামী ওই বাসটি গাংনীর জোরপুকুর নামক এলাকায় ১টি মোটরসাইকেলের পেছনে ধাক্ক দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা মো: মোকাররম ও মো: আব্দুল মোতালেব রাস্তার ওপর ছিটকে পড়ে যায়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের ২ জনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোকারমকে মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

