শেরপুরে সেনাবাহিনী-পুলিশের অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১

বগুড়ার শেরপুরে সেনাবাহিনী ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকুসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত সারে ১২ টার দিকে শেরপুর পৌরসভার দাড়কিপাড়া রোডের টাউন কলোনি এলাকায় অভিযান চালিয়ে মো. বাচ্চু মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাচ্চু শেরপুর থানার কোর্টপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে একটি ১০ ইঞ্চি লম্বা বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

শেরপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-২০, জি.আর নং-৬৯) দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলবে। এই গ্রেফতার তারই অংশ।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

