৭ জানুয়ারি ভোটের দিন ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করতে পারবে

৭ জানুয়ারি ভোটের দিন ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো: মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ভোটের দিন মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টিমার চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেট কারের ওপর কোনো নিষেধাজ্ঞা থকছে না।

নির্বাচনে এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে মোটরসাইকেল ও স্পিডবোটসহ বেশকিছু যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। শীঘ্রই এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবেন।
জননিরাপত্তা বিভাগের সচিব জানান, আগের নির্বাচনে যানবাহন চলাচলে যেসব কঠোরতা ছিল, তা এবার নির্বাচন কমিশনারের সঙ্গে পরামর্শ করে কিছুটা শিথিল করা হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে ১জন মানুষকে ভোটকেন্দ্রে যেতে হলে তার ১টি যানবাহনের প্রয়োজন হয়। মানুষের দৈনন্দিন কাজে যেসব যানবাহন ব্যবহার হয়, শুধু সেগুলো চলাচল করতে পারবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

