পাঁচবিবি সীমান্তে র্যাবের অভিযানে মাদকসহ আটক ১

পাঁচবিবি সীমান্তে র্যাবের অভিযানে মাদকসহ একজনকে আটক করেছে র্যাব-৫। র্যাবের অভিযানে ফেনসিডিল ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ মো: ফরহাদ মণ্ডল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর পরিচয়- পাঁচবিবির বাগজানা গ্রামের মৃত মো: শামছুল মণ্ডলের ছেলে। গতকাল সোমবার (৮ জানুয়ারি) রাতে র্যাবের অভিযানে ফেনসিডিল ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মো: ফরহাদ মণ্ডলকে আটক করা হয়।

সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো: রফিকুল ইসলাম জানান, আসামি ফরহাদ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন স্থানে খুচরা-পাইকারি বিক্রি করতো। বিশেষ একটি অভিযানে পাঁচবিবি সীমান্তে কয়া এলাকা থেকে ৪ বোতল ফেনসিডিল ও ৪৮ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে আটক করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

