বগুড়ার সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে বগুড়া-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
ডিবি কর্মকর্তা ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলাসহ শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আন্দোলনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা (মামলা নং-১৫) দায়ের করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাবেক এই সংসদ সদস্যকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

