ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ জনকে আটক করেছে র্যাব-৯। ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ভাইসহ ছিনতাইকারী চক্রের ৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তাদেরকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের মো: শেখ অবুজ (২৫), শেঅ: শেখ সবুজ (২৮), শহরের কান্দিপাড়ার শিপন মিয়া (২৮), পিয়াস (৩০), সুলতানপুরের হৃদয় (২৩) ও মো: আওয়াল মিয়া (৪০)।
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ জন আটক এ বিষয়ে, র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: জালিশ মাহমুদ খান বলেন, গত মাসের ৩০ ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর থেকে বেকারীর মালামাল তৈরি করার জন্য এক পিকআপ ভ্যানে ২০ বস্তা চিনিসহ ভাদুঘর ভিআইপি বেকারীর দিকে যাওয়ার সময়। পথিমধ্যে ৬ জন ব্যক্তি তিনটি মোটরসাইকেল যোগে এসে পিকআপ ভ্যানটি গতিরোধ করে নিজেদের গোয়েনদা পুলিশ পরিচয় দিয়ে কৌশলে পিকআপসহ মালামাল ছিনতাই করে নিয়ে যায়। পিকআপের চালককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ৫০ হাজার জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং বিকাশের মাধ্যমে আরও প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর র্যাব তদন্ত শুরু করে। পরে অভিযানে এই ঘটনায় জড়িত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬জন ছিনতাইকারীকে আটক করে র্যাব-৯।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

